1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগ, বিদ্যালয়ের নৈশপ্রহরী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগ, বিদ্যালয়ের নৈশপ্রহরী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে পিরোজপুরের নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক।

রোববার (২৯ নভেম্বর) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের করফা বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম পলাশ কুমার মুন্সি (৩৫)। তিনি গুয়ারেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী শংকর লাল কুমারের ছেলে। উপজেলার ৭০ নম্বর পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত পলাশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার পলাশ কুমার গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক। তিনি গোপালগঞ্জে একটি কর্মসূচিতে অংশ নিয়ে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের দাবি, তিনি নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত।

স্থানীয় শাহ নাসির উদ্দীন ফকির বলেন, পলাশ বিদ্যালয়ের পিয়ন পদে চাকরি করেন। শনিবার রাতে তিনি করফা বাজারে তার কম্পিউটারের দোকানে কাজের জন্য গিয়েছিলেন। এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

পলাশ ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন পোস্ট দিয়েছেন বলে শুনেছেন জানিয়ে তিনি বলেন, পলাশ রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা তার জানা নেই।

পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিথীকা মৈত্র জানান, পলাশ তাদের বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত। ২০১৩ সাল থেকে তিনি সেখানে চাকরি করছেন। পলাশের গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার পলাশ গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক। তিনি গোপালগঞ্জে একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews