1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দলান্ধ সিদ্ধান্তে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে: চরমোনাই পীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দলান্ধ সিদ্ধান্তে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে: চরমোনাই পীর

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে এসে দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে, যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে। এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হলো, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন।’

বিরোধী দলের প্রতি আহ্বান রেখে চরমোনাই পীর বলেন, ‘নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।’

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আপনাদের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলব, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন, শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচারকৃত টাকা ফেরত দিন।’

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews