1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলী আকবর সুপন (২৪) ও মাহতাব (২৮)। তারা দুজনই পেশায় শ্রমিক ছিলেন। আলী আকবরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম ফিরোজ আলম। অপর নিহত মাহতাবের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত আলী আকবরের দুলাভাই দাউদ জানান, আলী আকবর ও মাহতাব একসঙ্গে কাজ করতেন। তারা বরিশাল হয়ে লেবুখালীর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা এলাকায় পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। নিহত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews