1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ নিয়ম বাতিলের নির্দেশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে। প্রতিবছরের মতো এবারও পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরবর্তী নির্দেশনা ও রুটিন সংগ্রহ করতে পারবেন।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews