1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ দুই সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে হামিদ মিয়া ও হুসেন মিয়া পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে হুসেন মিয়া পক্ষের আহাদুল (২৫) নামের একজন মারা যান। তিনি গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এদিকে রফিনগর গ্রামে হাঁস খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) মারা যান।

এলাকাবাসী জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের হাঁস চুরি করে বলে অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যার দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “সন্ধ্যায় সংঘর্ষের পর খবর পেয়ে আমি এলাকায় চলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

“সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews