1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নড়াইলে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই নারী মাছিমদিয়া পাম্প থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই, তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভরী বেগম একজন কৃষাণী, দুলাভাই ডাব বিক্রি করে। আপা বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews