1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিয়ন্ত্ৰণ হারিয়ে খাদে ট্রলি, হেলপার নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

নিয়ন্ত্ৰণ হারিয়ে খাদে ট্রলি, হেলপার নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল // ‎ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্ৰণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামের এক তরুণ হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল হকের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভান্ডারিয়াগামী একটি তিন চাকার ইটবোঝাই ট্রলির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির চালকের সহকারী (হেলপার) তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সাব্বির নামে আরেক ট্রলির চালক স্থানীয়দের সহযোগিতায় তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানিয়েছে, মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews