1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মিছবাহুল উলূম মহিলা মাদ্রাসার উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশালে মিছবাহুল উলূম মহিলা মাদ্রাসার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক 

বরিশালে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিছবাহুল উলূম মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৮ টায় নগরীর ৬ নং ওয়ার্ড আমানতগঞ্জ এলাকায় সরকারী মুরগীর ফার্ম সংলগ্ন এনায়েতুল্লাহ সড়কের মেম্বর বাড়ি মাওলানা জামাল উদ্দিন ফারুকী এর ভবনে আলেম, ওলামাদের নিয়ে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে বরফকল জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাজা মাইনুদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া বটতলা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মনিরুল ইসলাম, পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মিসবাহ উদ্দিন, আমানতগঞ্জ এলাকার পাওয়ার হাউস মসজিদের ইমাম ও খতিব আব্দুল গফফারসহ অন্যান্য অতিথীবৃন্দ ।

অতিথীরা মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মিছবাহুল উলূম মহিলা মাদ্রাসাটি আন্তর্জাতিক মানের হাফেজা ও আদর্শ নারী গড়ার একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটিতে হিফজ ও রিভিশনসহ নাজেরা বিভাগে আবাসিক , অনাবাসিক ও ডে কেয়ারে ২০ জন করে ছাত্রী নেয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থী নেয়া হচ্ছে।

এছাড়া অত্যন্ত যোগ্য ও মাহেরা আলেমা হাফেজা দ্বারা পরিচালনা ও পাঠদানের ব্যবস্থা, সম্পুর্ন কোলাহল মুক্ত মনোরম পরিবেশে পাঠদান, মাতৃ স্নেহে লালন-পালন ও পাঠদান, শারীরিক ও মানসিক শাস্তি ব্যতিত পরিচর্যা ও আধুনিক কৌশল অবলম্বন, প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্মানদের দায়িত্ব গ্রহণ, ৩ বেলা রুটিন অনুযায়ী উন্নত খাবার পরিবেশন, প্রত্যেক ছাত্রীর ক্লাসে বসার জন্য অত্যাধুনিক আসনসহ পাঠদানে নানা স্বস্তিদায়ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার অগ্রগতি ও সার্বিক কল্যান কামনায় দোয়া ও সকলের ভালবাসা প্রত্যাশা করেছেন পরিচালক গিয়াস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews