1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলের গভীর রাতে আগুন, ৮টি কুড়েঘর ভষ্মিভূত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাউফলের গভীর রাতে আগুন, ৮টি কুড়েঘর ভষ্মিভূত

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু ‎বাউফল প্রতিনিধি // ‎পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৮টি কুড়েঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে| শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাইয়া ইউনিয়নের কমলারানীর দিঘীর পাড়ে জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে| খবর পেয়ে রাতেই বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে| ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ২টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে সকলের ঘুম ভাঙে। ততক্ষণে কুড়ের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কুড়ে ঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। ‎ক্ষতিগ্রস্ত কুড়েঘরের মালিক রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক—এই চার ভাইয়ের দাবি আগুনে তাদের অন্তত ৮টি কুড়েঘর সম্পূর্ণ পুড়ে গেছে| এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। ‎নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই পথে আসা-যাওয়া করে এবং প্রায়ই গভীর রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়। ‎এক সাথে ৮টি কড়েঘরে আগুনের ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা| তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অইনী ব্যবস্থ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews