1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন দিনমুজুর কুদ্দুস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন দিনমুজুর কুদ্দুস বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল শিশুর বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার বাবুগঞ্জে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বন কর্মকর্তাকে মারধর, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। বরিশালে বেড়েছে ফ্যান বিক্রি, দ্বিগুন দাম চার্জার ফ্যানের বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! বাড়ির ছাদে ২১ জাতের বিদেশি আঙুর চাষ বরিশালে হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব

বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন দিনমুজুর কুদ্দুস

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // নেক্সট লেভেল অফার মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন দিনমুজুর কুদ্দুস হাওলাদার। তিনি বাগেরহাটের ফকিরহাট ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ ক্রয় করে ১০ লাখ টাকা পুরস্কার পাওয়ার সৌভাগ্য লাভ করেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় ফকিরহাট ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিক ভাবে কুদ্দুস হাওলাদারের হাতে পুরস্কারের চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ফকিরহাট ওয়ালটন প্লাজার সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল ফকিরহাট ওয়ালটন প্লাজা থেকে ৬ মাসের কিস্তিতে ১৮ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ৪২ হাজার ৬৯০ টাকা মুল্যের ফ্রিজ ক্রয় করেন কুদ্দুস হাওলাদার। তিনি ফ্রিজ কিনে বাড়ি যাওয়ার মুহুর্তে পথিমধ্যেই তাকে ওয়ালটন প্লাজায় আসতে বলা হয়। এমনকি ক্রেতার মোবাইলে ওইদিন ওই মুহুর্তে ১০ লাখ টাকার এসএমএস যায়। কিচ্ছুক্ষণ পর ক্রেতা কুদ্দুস হাওলাদার ওয়ালটন প্লাজায় আসলে তাকে জানানো হয়। আপনি ফ্রিজ ক্রয় করে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এ খবর শুনে তিনি মুহুর্তের মধ্যে খুশিতে নির্বাক হয়ে পড়েন।

ফকিরহাট ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সজল আহমেদ বলেন, সারা বাংলাদেশ ব্যাপী মিলিয়নিয়ার অফার চলমান থাকা অবস্থায় তারই ধারাবাহিকতায় ফ্রিজ ক্রয় করে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ক্রেতা কুদ্দুস হাওলাদার। কিচ্ছুক্ষণের মধ্যে আমাকে হেড অফিস থেকে ফোন করে ক্রেতার পুরস্কার বিষয়টি নিশ্চিত করেন এবং ক্রেতার মোবাইলে ১০ লাখ টাকার এসএমএস প্রবেশ করে। তখন আমরা ক্রেতাকে ফোন করে পুনরায় আমাদের ওয়ালটন প্লাজায় আসতে বলি। তিনি ফ্রিজ ক্রয় করে বাড়িতে যাওয়ার আগেই অফিসে আসেন। তখন ১০ লাখ টাকা পুরস্কারের বিষয়টি ক্রেতা নিশ্চিত করলে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তবে আমরাও বুঝতে পারিনি হটাৎ এই চমক হবে। আবেগ আপ্লুত কন্ঠে দিনমুজুর কুদ্দুস হাওলাদার বলেন, আমি দিনমুজুরের কাজ করে খাই, আমার নিজের কোন জমি নেই। ভাড়া বাসায় থাকি। এই টাকা নিয়ে আমি একটি বাড়ি করবো এবং পরিবার পরিজন নিয়ে বসবাস করবো। তিনি তার ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহপাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানান এবং ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তৃতা করেন ওয়ালটন খুলনার চীফ ডিভিশন অফিসার মো. হুমায়ন কবির, চীফ রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. রাসেল আহমেদ, ওয়ালটনের ফকিরহাট প্লাজার ম্যানেজার মো. সজল আহম্মেদ, বাংলাদেশ ডায়াবেটিস চিকিৎসা সেন্টার খুলনার পরিচালক ডা. এম. এন. হুদা। উপস্থিত ছিলেন ওয়ালটনের খুলনা ডিভিশন এরিয়া ম্যানেজার মুহাম্মদ আব্দুল হান্নান, ওয়ালটন ডিভিশনের সকল ম্যানেজার বৃন্দ ও ওয়ালটনের শুভাকাঙ্ক্ষী সুমি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews