1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসায় প্রেমিকার লাশ রেখে প্রেমিক উধাও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

বাসায় প্রেমিকার লাশ রেখে প্রেমিক উধাও

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীতে প্রেমিকের বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রেমিকের খোঁজ মিলছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর মুন্সিগ্রেজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির আনিতার। এরা দুজনেই বরিশাল নগরীতে ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মুন্সিগ্রেজ বরইতলা গলির রাফি মঞ্জিলে হিমুর বাসায় দেখা করতে আসেন আনিতা। দুপুর দেড়টার দিকে আনিতাকে হত্যা করে পালিয়ে যায় হিমু। হত্যাকারীকে ধরতে অভিযান চলছে।

 

একাধিক সূত্র থেকে জানা যায়, এর আগেও ঝালকাঠিতে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে হত্যা করে এই হিমু। ঐ ঘটনায় হিমুর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে হত্যা মামলা চলমান আছে।

 

হিমুর মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে আনিতার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে আমাদের বাসায় আসে আনিতা। দুপুর দেড়টার দিকে হিমুর রুমে আনিতার লাশ দেখে ভয় পেয়ে যাই। তখন হিমু বাসা থেকে পালিয়ে গেছে।’

 

আনিতার বড় বোন বলেন, ‘এই বার নার্সিং কলেজে ভর্তি হয়েছিল আমার বোন। সেই কারণে বরিশালে থাকত আনিতা। হিমুর সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্কে জড়ায় আনিতা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে হিমুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এরপর দুপুরে খবর পাই আমার বোনকে হত্যা করা হয়েছে।’ এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews