1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলার পিআইও বরিশালে গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

ভোলার পিআইও বরিশালে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার বিকালে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) মামলায় বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি করছিলাম আমরা। শুক্রবার বিকেলে নগরীর লুৎফর রহমান সড়কে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করা হয়। শুনেছি তার নামে ঝালকাঠিসহ বেশ কয়েকটি থানায় মামলা আছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews