1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ অভিযানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঝনঝনিয়া-নালিয়ার খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

অভিযান চলাকালে দেখা যায়, খালের ওপর অবৈধভাবে মাটি ফেলে বাঁধ নির্মাণ করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিতে সেচ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই সঙ্গে জলাবদ্ধতা, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং স্থানীয় জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল।

প্রশাসনের উপস্থিতিতে অবৈধ বাঁধ কেটে অপসারণ করা হলে খালের পানি দ্রুত স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “খালটি এলাকার কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি সরকারি খাল, নদী বা জলাশয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ কিংবা দখলদারিত্বের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালের পানি চলাচল স্বাভাবিক হওয়ায় কৃষিকাজে সুবিধা হবে এবং জলাবদ্ধতা সমস্যাও কমবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি খাল ও জলাশয় রক্ষায় নিয়মিত মনিটরিং ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলে পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং জনস্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews