1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের পাশে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে তাদের ধর্মীয় সফরের সময় নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

 

গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যে কোন হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এই রোমিং সেবার ফলে এখন গ্রাহকের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার এনডোর্সমেন্ট বা সৌদি আরবে আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই সহজে এই রোমিং প্যাকগুলো ব্যবহার করতে পারবেন।

 

গ্রামীণফোন বিভিন্ন গ্রাহকের চাহিদা বিবেচনায় সাশ্রয়ী মূল্যের একাধিক রোমিং প্যাক চালু করেছে, যেগুলোর মেয়াদ ১৫ দিন ও ৪৫ দিনের। এসব প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইনকামিং ও আউটগোয়িং কলের মিনিট এবং ফুল-স্পিড ডাটা উপভোগ করতে পারবেন। ‘আনলিমিটেড ইন্টারনেট হজ প্যাক’-এর মাধ্যমে নির্ধারিত ডাটা শেষ হয়ে গেলেও, অবশিষ্ট মেয়াদজুড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন গ্রাহকরা। কোনো গ্রাহকের কাছে যদি ফাইভজি হ্যান্ডসেট থাকে এবং তিনি গ্রামীণফোনের ফাইভজি সেবার আওতায় থাকেন, তাহলে সৌদি আরবেও তিনি ফাইভজি সেবা পাবেন।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের জীবনের সবচেয়ে অর্থবহ ও আবেগঘন মুহূর্তগুলোতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। হজযাত্রা লক্ষ লক্ষ মানুষের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং এই সময় পরিবার ও প্রিয়জনদের সাথে যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে স্বস্তি ও মানসিক প্রশান্তি। এই উদ্যোগের মাধ্যমে যোগাযোগকে সহজ ও সুলভ করতে চায় গ্রামীণফোন, যাতে হজযাত্রীরা সংযুক্ত থাকা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।“

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews