
নিজস্ব প্রতিবেদক // হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে আরও ৪ শিশু মারা গেছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।