1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামের উপসর্গ নিয়ে বরিশালে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামের উপসর্গ নিয়ে বরিশালে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শিশুটি চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।


মৃত শিশুটির নাম রাহাত। সে ভোলার দৌলতখানের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। এ নিয়ে বরিশাল বিভাগে এই রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে; যার মধ্যে শেবাচিমে হাসপাতালে মৃত্যু হলো সাতজনের।


বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
 

বর্তমানে হাসপাতালটির তিনটি হাম আইসোলেশন কক্ষে রোগী ভর্তি রয়েছে ১৪০ জন। যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। হাসপাতাল ছেড়েছেন পাঁচজন। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৫০৫ রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, হাম সংক্রমণ রোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে। এই কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করতে পারলে এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews