1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি // উত্তরাঞ্চলের ৮ জেলায় চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে ডিজেল, পেট্রোল ও অকটেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর আওতাধীন তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা অয়েল কোম্পানির প্রকৌশলী মো. শাহীরুল হাসান এবং যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমির মাসুদ।

এ সময় পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোয় কর্মরত তিন কোম্পানির ব্যবস্থাপক সমীর কুমার পাল, কাজী রবিউল আলম, জীবন চন্দ্র ভৌমিক, দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চাহিদার তুলনায় অপর্যাপ্ত জ্বালানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থার জটিলতা নিয়ে দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফুলবাড়ী-মিঠাপুকুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুরে অবস্থিত নিশা-২ ফিলিং স্টেশনের মালিক শফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ২ এপ্রিল পদ্মা অয়েল কোম্পানির অধীনে তার ফিলিং স্টেশনে মাত্র ২ হাজার লিটার পেট্রোল ও ৩ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। এরপর গত দুই সপ্তাহ ধরে আর কোনো জ্বালানি পাননি। তিনি জানান, বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসক ও পদ্মা অয়েল কোম্পানির ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার শহিদুল কবিরকে অবহিত করা হলেও কোনো সমাধান পাননি।

তবে পরিদর্শন দল তার সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কবে থেকে নিয়মিত সরবরাহ শুরু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি।

এ বিষয়ে পদ্মা অয়েল কোম্পানির ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার শহিদুল কবির বলেন, “আমি একজন কর্মকর্তা হিসেবে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারি সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews