1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // তথ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ‎বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। ‎ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহসাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, কাজী আল-আমিন, সোলায়মান তুহিন, লিটন খান, এএস মামুন, তারেক মাহমুদ আলী, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, বাবুগঞ্জের সাংবাদিক মো. আলিম মোল্লা প্রমুখ। গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি পুরো গণমাধ্যম কর্মীদের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, তথ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকি দেয়া মানে তথ্যমন্ত্রীকে বির্তকিত করার যড়যন্ত্রের অংশ। 

 

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা সত্বেও পুলিশ এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে না পারায় বক্তারা থানা পুলিশের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। ‎ বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। যেকারণে ‎বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে অশ্লীলভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনার মাত্র এক সপ্তাহ পূর্বে একই প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করা হয়। ইয়াবাসহ থানা পুলিশ একজনকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরধরে এক নারী আইনজীবী পরিচয়ে গ্রেপ্তারকৃতর পক্ষালম্বন করে সাংবাদিক নাসির উদ্দিনকে মোবাইল ফোনে বিভিন্নধরনের ভয়ভীতিসহ ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews