1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে আটিপাড়া নূরানী ও হাফিজী মাদ্রাসার উন্নয়ন নিয়ে মতবিনিময় উজিরপুরের সাতলায় যুবদল নেতা কাওসার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কুয়াকাটা পর্যটন কার্নিভালে হোটেল ভাড়া নিয়ে ক্ষোভ, ৫০০ টাকার রুম ৫ হাজার! উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: সরকারের প্রচেষ্টা কতটা সফল, কাঠগড়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা? রতন রহমানের নতুন দুই নাটকে সোনিয়া লাজুক ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হিজলার হরিনাথপুর ইউনিয়নে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলা প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮, বরিশাল।

র‌্যাব জানায়, ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে দুই ব্যক্তি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে বাসটি থামিয়ে যাত্রীবেশে থাকা মোফাজ্জেল হোসেন (৪৬) ও সালমা (২৯)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মোফাজ্জেল হোসেন বরিশাল নগরীর কাজীপাড়া আলেকান্দা এলাকার বাসিন্দা এবং সালমা বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেফতার দুইজনকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews