1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিতেও দর্শকদের দারুণ সাড়া মেলে, ‘অ্যালেন স্বপন’ রূপে তুমুল প্রশংসিত হন অভিনেতা নাসিরউদ্দিন খান।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’র আগের কিস্তিগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। ইতিমধ্যে ঢাকার আশপাশ এলাকায় শুও শুরু হয়েছে এবং বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসিরউদ্দিন খান।

আগের দুই সিজনে অ্যালেন স্বপনের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি। তার জায়গায় সিরিজে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

তবে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করে যে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন প্রভা।

হঠাৎ মিথিলার পরিবর্তে প্রভা কেন- এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। মূলত মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। একাডেমিক ও গবেষণার কাজে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ব্যস্ত থাকায় আপাতত দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণেই নতুন কিস্তিতে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা। চলতি মাসের শেষদিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

নাসিরউদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটির তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews