1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, শেখ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, তার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। যারা বিএনপি করেন, তারা কখনো আইন নিজের হাতে তুলে নেন না।

তিনি বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন সতর্ক রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বিএনপিকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা শিগগিরই ধরা পড়বে। কেউ পার পাবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন।

প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews