1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে নোয়াখালীতে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়ার লাল বয়া সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ১১টায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক তিন বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত সুপারি, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews