বরিশাল প্রতিনিধি // কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা দুই দিনের সর্বাত্মক লকডাউনে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশালে লকডাউনের তেমন কোনো প্রভাব না পড়লেও বেলা বাড়ার পর মাদারীপুর এলাকায় অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরিশাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও পরে অবরোধের মুখে তা বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, সকালে তারা মাদারীপুর যাওয়ার টিকিট পেয়েছেন এবং অভ্যন্তরীণ রুটে বাস যথারীতি চলাচল করছে।
এদিকে বাসের কাউন্টার ম্যানেজাররা জানান, সকাল থেকে দূরপাল্লার বাসের টিকিট দেওয়া হয়েছে এবং বাস চলাচলও করেছে। তবে বেলা বাড়ার পর অবরোধকারীদের বাধার মুখে পড়ায় বর্তমানে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।








