1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গরম নিয়ে বড় দুঃসংবাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গরম নিয়ে বড় দুঃসংবাদ

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বেশ গরম অনুভূত হচ্ছে। আগামী কিছুদিন গরম আরও বাড়তে পারে। আগামীকাল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় একটি অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

 

 

সংগঠনটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে। এ সময় দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

 

সংস্থাটির তথ্যানুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় দিনের তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দুই একটি জায়গায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews