1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রশাসকের সক্রিয়তায় গতি ফিরেছে বরিশাল নগরীর উন্নয়ন কার্যক্রমে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রশাসকের সক্রিয়তায় গতি ফিরেছে বরিশাল নগরীর উন্নয়ন কার্যক্রমে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উদ্যোগে নগর উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান গতি ফিরে এসেছে। দায়িত্ব নেওয়ার সময় তিনি ‘শাসক নয়, সেবক’ হিসেবে কাজ করার যে অঙ্গীকার করেছিলেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়নের প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

দীর্ঘদিন স্থবির হয়ে থাকা উন্নয়ন কার্যক্রম পুনরায় সচল করতে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় করে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই ‘নাগরিক ভাবনা’ ও ‘উন্নয়ন সংলাপ’ শীর্ষক একাধিক সভার আয়োজন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করেন তিনি। এসব সংলাপ থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে কিছু উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও কিছু কার্যক্রম চলমান রয়েছে।

নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে উপহার বিতরণ, খাল-নদী পরিষ্কার এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনার মাধ্যমে নাগরিক ভোগান্তি লাঘবের চেষ্টা করা হচ্ছে।

নাগরিক সেবার মানোন্নয়নে সরাসরি যোগাযোগ বাড়াতে চালু করা হয়েছে অনলাইন হেল্পডেস্ক। এতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে সেবার মানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কাজ চলছে।

নগর উন্নয়নের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন ও আধুনিক মডেল পর্যালোচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসকের এই সক্রিয়তা নগর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “দায়িত্ব নেওয়ার দিনই আমি বলেছিলাম, শাসক হিসেবে নয়—সেবক হিসেবে কাজ করতে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।” তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে বরিশাল নগরীর উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews