1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানে এক ডাকাতি মামলার আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন ওরফে রাফি বেপারী (২০)। তার পিতার নাম মোহাম্মদ বাছেদ বেপারী। তিনি উপজেলার হাসানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানা-এ একটি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ তাকে একজন পেশাদার অপরাধী ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews