1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শের-ই-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য ‘শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ এ সম্মানিত করা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোঃ জসিম উদ্দিন ইমনকে। গত ২৪ এপ্রিল, ২০২৬ শুক্রবার বিকেল ৫:৩০ মিনিটে সেগুনবাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।চলচ্চিত্র নির্মাণ ,
চলচ্চিত্রের পাঠচক্র ও চলচ্চিত্র সংসদ পরিচালনা, নতুন শিল্পী তৈরী সহ চলচ্চিত্রের বিশেষ অবদান এর জন্য মোঃ জসিম উদ্দিন ইমনকে এ পুরুস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় সাবেক বিচারক বিচারপতি ড. মোঃ আবু তারিক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারম্যানের উপদেষ্টা, রাষ্ট্রীয় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও শেরে-বাংলার দৌহিত্র সৈয়দ মারগুব মোর্শেদ।
শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ এ সম্মানিত হয়ে মোঃ জসিম উদ্দিন ইমন বলেন, ‘এই পুরষ্কার আমার কাজের বড় স্বীকৃতি। এটি আমাকে আরও অনুপ্রেরণা দিবে এবং আমি আমার কাজ চালিয়ে যাবো।’ তিনি আরও বলেন, ‘শেরে বাংলা স্মৃতি পরিষদের এই সম্মাননা সত্যিই বড় গর্বের বিষয়।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, অধ্যাপক ড. হামিদা খানম, বি. জেনারেল (অব:) প্রফেসর ডাঃ নাজমুন বেগম নাজমা, ড. সাধন কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক এম. এইচ আরমান চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews