
নিজস্ব প্রতিবেদক // সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, তাদের স্থলে নতুন বিভাগীয় কমিশনার এখনও নিয়োগ দেওয়া হয়নি।
রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে গ্রেড-১ দেওয়ার পর তাদেরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।