1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আড়াই কেজির ইলিশ ১৫ হাজার টাকায় কিনে ২০ হাজারে বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আড়াই কেজির ইলিশ ১৫ হাজার টাকায় কিনে ২০ হাজারে বিক্রি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরে ঢাকার কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর কাছে মাছটির দাম উঠেছে ২০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে সাবিদ মেম্বারের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে এমরান মাঝি। পরে নিলামে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার।

জেলে এমরান মাঝি বলেন, মঙ্গলবার মেঘনা নদীতে জাল ফেলার সময় অন্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে অন্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে এনে নিলামে তোলা হয়। মাছটি ১৫ হাজারে বিক্রি করেছি।

মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার বলেন, নিলামে তাদের পাশাপাশি আরও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে আমি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনি। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে এক ব্যবসায়ী মাছটির দাম ২০ হাজার টাকা বলেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে নদীতে আরও বড় আকৃতির ইলিশসহ অন্য মাছ ধরা পড়বে বলেও আশা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews