1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ময়লার ভাগাড় থেকে ২ শিশুর ভ্রূণ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ময়লার ভাগাড় থেকে ২ শিশুর ভ্রূণ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তূপ থেকে কাচের বোতলে দুটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় ভ্রূণ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ এবং স্থানীয়দের ধারণা ভ্রূণ দুটির বয়স ছয় থেকে সাত মাস হবে। তবে কীভাবে ময়লার স্তূপে ভ্রূণ দুটি এলো তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় সারা দিনের জমানো ময়লা পরিষ্কার করার জন্য যান। ময়লা গাড়িতে তোলার সময় জাকির নামের একজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন ও ময়লার স্তূপে কাচের বোতল ভর্তি অবস্থায় মানবদেহের দুটি বাচ্চার অবয়ব দেখতে পান।

​ঘটনার প্রত্যক্ষদর্শী পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, ড্রেনের ময়লা সাফ করতে এসে আমরা কাচের বয়ামে দুটি বাচ্চা দেখতে পাই। একটি ছোট বয়ামে এবং আরেকটি বড় বোতলে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি সবাইকে জানাই। পরে পাশেই নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আসেন।

​শেবাচিম হাসপাতালের লাশঘরের অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেন বলেন, ‘আমার ছোট ভাই জাকির ড্রেনে ময়লা তুলতে গিয়ে দুইটা কাচের বোতলে বাচ্চার অবয়ব দেখে আমাকে খবর দেয়। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। বোতলগুলো পুলিশ হেফাজতে রয়েছে।’

​স্থানীয়দের ধারণা কারও অবৈধ সম্পর্কের ফসল দুটি মানব ভ্রূণ। হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে এই ভ্রূণ অপসারণের পর বোতলে ভরে ময়লার স্তূপে ফেলে দিয়েছে। যারা এই কাজের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি স্থানীয়দের।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানবদেহের ভ্রূণ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews