1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের আশ্বাসে নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিয়ের আশ্বাসে নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের আশ্বাসে এক নারীকে (৪৩) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে ওই নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়।


গ্রেফতার আশরাফুল ইসলাম উপজেলার ২নং-রানীপুকুর ইউনিয়নের তাজনগর পূর্বপাড়ার মো. কালাম মিয়ার ছেলে।

মামলার বিবরণ ও বাদীর বক্তব্য অনুযায়ী, ওই নারীর সঙ্গে মো. আশরাফুল ইসলামের ৯ বছর আগে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে ওই নারীকে নিজ বাড়ি ও বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন আশরাফুল।


গত সোমবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে আশরাফুল ওই নারীর ঘরে যান। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাকে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ নভেম্বর) সকালে স্থানীয়রা ওই নারী এবং আশরাফুলকে আটক রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিলে ওই নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই নারী জানান, আমি বিভিন্ন ভাতের হোটেলে কাজ করি। জীবন বাঁচার তাগিদে একাধিক বিয়ে করতে হয়েছে। যেহেতু এত দিনের সম্পর্ক, সেহেতু আমি তাকে বিয়ে করতে চাই; নতুবা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মিঠাপুকুর-পীরগঞ্জ থানার এসপি (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার আসামিকে কোর্টে পাঠানো হবে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews