1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৬৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশে বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর প্রকোপ বেশি। গতকালও ডেঙ্গুতে রেকর্ড নয়জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান।

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন হয়েছে।’

তবে রাজধানীর একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া এই নিদের্শনা মানছে না ঢাকার হাসপাতালগুলো। রোগীদের ওষুধও কিনতে হচ্ছে বাইরে থেকে। দেওয়া হচ্ছে না মশারি।

তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনেমূল্যে দেওয়া হচ্ছে।

উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews