পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহচর ও জাতীয় চার নেতা,সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমেদ,ক্যাপ্টেন মুনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে জেলখানার ভেতরে গুলি করে নির্মমভাবে এই হত্যাকান্ডের সংগঠিত হয়।জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল জেলার গৌরনদীতে আলোচনা সভা,মিলাদ-দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে পালিত হলো জেল হত্যা দিবস।গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ড’স্থ আ.লীগের দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ চার নেতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।এসময় অন্যান্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন,আ,লীগের সহ-সভাপতি এইচ,এম হারুন-অর রশীদ,আবু সায়েদ নান্টু ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া,সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম,উপজেলা যুব লীগের সভাপতি মোঃ আনিচুর রহমান,সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর আলম,পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মো.আল-আমীন হাওলাদার,বার্থী ইউনিয়ন চেয়ারম্যান এইচ,এম রাজ্জাজ,ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,সাবেক চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া,সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ।
Leave a Reply